এক্সপ্লোর

Xiaomi 13 Series: পয়লা ডিসেম্বরেই লঞ্চ হচ্ছে শাওমি ১৩ সিরিজ, সঙ্গে লঞ্চ হবে শাওমির আরও অনেক ডিভাইস

Xiaomi Smartphones: শাওমি ১৩ সিরিজের সঙ্গে চিনে লঞ্চ হতে চলেছে শাওমি ওয়াচ এস২। এই স্মার্টওয়াচে থাকতে চলেছে একটি গোলাকার ডায়াল।

Xiaomi 13 Series: শাওমি ১৩ সিরিজ (Xiaomi 13 Series) পয়লা ডিসেম্বরেই লঞ্চ হতে চলেছে চিনে। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে শাওমি ১৩ (xiaomi 13), শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro)- এই দুই ফোন। শাওমি ১৩ সিরিজের ফোনে কোয়ালকমের নতুন চিপসেট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে চলেছে। এর পাশাপাশি শাওমি সংস্থা ১ ডিসেম্বরেই লঞ্চ করবে MIUI 14, শাওমি বাডস ৪ এবং শাওমি ওয়াচ এস২। এছাড়াও শোনা গিয়েছে, শাওমি ১৩ সিরিজের ফোনে হাই এন্ডের OLED প্যানেল থাকতে চলেছে। এই সিরিজের স্মার্টফোনগুলি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেমের সাহায্যে। ভারতেও শাওমি ১৩ সিরিজের ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শাওমি ১৩ সিরিজের দুটো ফোনে চমক থাকতে পারে ক্যামেরা ফিচারে। অন্তত বিভিন্ন সূত্রে তেমনই আভাস পাওয়া গিয়েছে। তবে কী ধরনের ক্যামেরা সেটআপ থাকবে বা কোন মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকবে তা এখনও প্রকাশ্যে আসেনি। 

শাওমি ওয়াচ এস২

শাওমি ১৩ সিরিজের সঙ্গে চিনে লঞ্চ হতে চলেছে শাওমি ওয়াচ এস২। এই স্মার্টওয়াচে থাকতে চলেছে একটি গোলাকার ডায়াল। তার সঙ্গে থাকবে বিভিন্ন স্টাইল এবং ডিজাইনের স্ট্র্যাপ। এর পাশাপাশি থাকবে বিভিন্ন স্পোর্টস মোড এবং হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম। 

শাওমি বাডস ৪

শাওমি সংস্থা একটি ইন-ইয়ার ইয়ারবাডসও লঞ্চ করতে চলেছে চিনে। এই ডিভাইসে থাকবে নয়েজ ক্যানসেলিং ফিচার। এছাড়াও এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন। তিনটি রঙে এই ইয়ারবাডস লঞ্চ হতে পারে। 

ডিসেম্বর মাসে ভারতেও বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। সেই তালিকায় একাধিক নামিদামি সংস্থার ফোন রয়েছে। 

  • ভারতে রিয়েলমি ১০ প্রো সিরিজ লঞ্চ হতে চলেছে আগামী ৮ ডিসেম্বর। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে রিয়েলমি ১০ প্রো এবং রিয়েলমি ১০ প্রো প্লাস- এই দুই ফোন। 
  • মোটো এক্স৪০ ফোন চিনে খুব দ্রুত লঞ্চ হতে চলেছে এবং তারপর ভারতে লঞ্চ হবে এই ফোন। যদিও মোটোরোলা সংস্থা এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।
  • ওয়ানপ্লাস নর্ড সিরিজের আরও একটি ফোন ওয়ানপ্লাস নর্ড ৩ ভারতে দ্রুত লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে কবে এই ফোন লঞ্চ হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি।
  • ওয়ানপ্লাসের আগামী ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ১১ খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। আগে চিনে এবং তারপর ভারত- সহ অন্যান্য দেশে এই ফোন লঞ্চ হবে।
  • ইনফিনিক্স সংস্থা ভারতে বাজেট ফ্রেন্ডলি ৫জি ফোন লঞ্চ করতে চলেছে। পয়লা ডিসেম্বরেই ইনফিনিক্স হট ২০ ফোন লঞ্চ হবে ভারতে। 

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget