এক্সপ্লোর

Xmail: আবার চমক ইলন মাস্কের ! আসতে চলেছে জিমেলের 'প্রতিদ্বন্দ্বী' ?

Elon Musk: এক্সমেল সম্পর্কে কী আভাস দিয়েছেন ইলন মাস্ক? সত্যিই কি জিমেলের পরিবর্ত হিসেবে আসতে চলেছে নতুন মাধ্যম?

Xmail: জিমেলের (Gmail) প্রতিপক্ষ হিসেবে আসতে চলেছে 'এক্সমেল' (Xmail) ! এমনই আভাস দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। জিমেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে লঞ্চ হতে পারে এই 'এক্সমেল'। ইলন মাস্ক যা ইঙ্গিত করেছেন তাতে মনে হচ্ছে এক্স মাধ্যম একটি নতুন ইমেল ফিচার হয়তো চালু করতে চলেছে যা জিমেলের সঙ্গে জোরকদমে পাল্লা দিতে পারবে। DodgeDesigner এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানেই উল্লেখ রয়েছে 'এক্সমেল'- এর। এই পোস্টের কমেন্টে নিজের মতামতও জানিয়েছেন, এক্স মাধ্যমের সর্বেসর্বা ইলন মাস্ক। তিনি লিখেছেন, এক্স মাধ্যমে এখনও যা যা জিনিস করার বাকি রয়েছে তার মধ্যে 'এক্সমেল' একটি। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে, এবার হয়তো জিমেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে 'এক্সমেল' লঞ্চ করতে চলেছে ইলন মাস্কের এক্স সংস্থা। 

এক্স- এর আগের নাম ছিল ট্যুইটার। মার্কিন ধনকুবের ইলন মাস্ক যখন এই সোশ্যাল মিডিয়া মাধ্যমের দায়িত্ব নিয়েছিলেন, তখনও নাম ছিল ট্যুইটার। পরবর্তীতে ট্যুইটারের নাম পরিবর্তন করেন ইলন মাস্ক। আর তার সঙ্গেই এই সোশ্যাল মিডিয়া মাধ্যমের একাধিক ফিচার বদলাতে শুরু করে। কিছু ফিচার বাতিল হয়ে নতুন ফিচার চালু হয়েছে। কিছু ক্ষেত্রে পুরনো ফিচারই রয়েছে, তবে একটু নতুন আঙ্গিকে। এবার এক্সমেল লঞ্চ করতে চলেছে ইলন মাস্কের সংস্থা, এমনই শোনা যাচ্ছে। যদিও জিমেলের এই প্রতিদ্বন্দ্বী মাধ্যম কবে চালু হবে, সেখানে কী কী ফিচার থাকবে, সেই প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছুই জানা যায়নি। 
 
জিমেল আমাদের অনেকের জীবনেই কর্মসূত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মাধ্যম। অফিসের কাজের জন্য আনুষ্ঠানিক নথিভুক্ত করার কাজে সবার আগে ব্যবহার করা হয় জিমেল। বড় সাইজের ছবি, ফাইল অনায়াসে পাঠানো যায় জিমেলের মাধ্যমে। এছাড়াও ব্যবস্থা রয়েছে চ্যাটিং করারও। ইউজাররা যাতে সহজে ব্যবহার করতে পারেন তার জন্য একাধিক সুবিধাজনক ফিচার রয়েছে জিমেলের মধ্যে। অতএব এমন একটা মাধ্যমকে পাল্লা দিতে হলে 'এক্সমেল'- এও ইউজার ফ্রেন্ডলি ফিচার অতি অবশ্যই থাকতে হবে। 
 
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget