এক্সপ্লোর

Tripura Assembly Election : 'বিপ্লব'-হীন প্রার্থী তালিকা, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে লড়ছেন না বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী

Congress : এদিকে, ১৭টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। আগরতলা (Agartala) আসন থেকে লড়বেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন (Sudip Ray Burman)।  

প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা : সামনেই ত্রিপুরায় (tripura Assembly Election) ৬০ আসনে বিধানসভা নির্বাচন। ৪৮ টি আসনে প্রর্থী ঘোষণা করল বিজেপি (BJP)। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Ex Chief Minister Bipbal Deb) এবার নির্বাচনে লড়ছেন না। তাঁর আসন বনমালীপুর (Banamalipur) থেকে এবার নির্বাচনে লড়বেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য (Rajib Bhattacharya)। এদিকে, ১৭টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। আগরতলা (Agartala) আসন থেকে লড়বেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন (Sudip Ray Burman)। প্রসঙ্গত, ইতিমধ্যে ত্রিপুরার একাধিক জায়গায় প্রার্থী নিয়ে ক্ষোভ-বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা।

গত বছর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বিপ্লব দেব। এরপর তাঁকে রাজ্যসভায় (Rajya Sabha) পাঠায় বিজেপি। তাঁর জায়গায় আপাতত ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর পদে মানিক সাহা (Manik Saha)। কদিন আগে যার মন্তব্য ঘিরে শোরগোল পড়েছিল ত্রিপুরার রাজ্য রাজনীতিতে। দক্ষিণ ত্রিপুরার কাকরাবনের বিজেপির জন-বিশ্বাস ‍র‍্যালিতে তিনি বলেছিলেন, বিজেপি গঙ্গার মতো! ডুব দিলে সব পাপ ধুয়ে যাবে! ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাম নেতাদের বিজেপিতে যোগদানের আহ্বান জানিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা লেনিন, স্তালিনের আদর্শে বিশ্বাসী, তাঁদের বলছি বিজেপিতে যোগ দিন। বিজেপি গঙ্গার মতো। ডুব দিলে আপনাদের সব পাপ ধুয়ে যাবে! স্বাভাবিকভাবেই এই মন্তব্যকে কেন্দ্র করে দানা বেধেছে বিতর্ক। মুখ্যমন্ত্রীর মানিক সাহার এই মন্তব্যের কড়া সমালোচনা করে সিপিএম।

সিপিএম-কংগ্রেসের আসন সমঝোতা

ত্রিপুরায় প্রশ্নে সিপিএম-কংগ্রেসের সর্বাত্মক আসন সমঝোতা হয়েছে। ত্রিপুরা বিধানসভায় কি হবে, বাম-কংগ্রেসের ফ্রেন্ডলি ফাইট? ঘোরাফেরা করছে এই প্রশ্নই। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় ১৩টি আসন কংগ্রেস এবং ১টি আসন নির্দলের জন্য ছেড়ে রেখে বাকিগুলিতে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। শনিবার ১৭ আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস, প্রশ্ন উঠছে তাহলে কি ৪ টি আসনে হবে 'বন্ধুত্বপূর্ণ লড়াই'? এদিকে, এই চাপানউতোরের মধ্যেই এদিন ফের ত্রিপুরার এককশক্তিতে লড়াইয়ের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, 'আমার বলতে দ্বিধা নেই যে তৃণমূল দলের বিস্তৃতি দেরিতে শুরু হয়েছে
মূলত আমি সাধারণ সম্পাদক হওয়ার পর। আমরা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছেছি এবং এটা অন্তত বলতে পারছি যে, আমাদেরও ভেতরে আগুন আছে আপনারা সমর্থন করুন এবং ভোটের রেজাল্ট পর বেরোনোর পর দেখা গেছে ত্রিপুরাতে আমরা জিরো থেকে এইট পার্সেন্ট এসেছি। আমরা একক শক্তিতে লড়ব'।

প্রসঙ্গত, শুক্রবার, সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন, বিধায়ক মবস্বর আলি। তাঁর পুরনো কেন্দ্র কৈলাসহর থেকে প্রার্থী করেছে বিজেপি। এখনও পর্যন্ত, ত্রিপুরার ৫৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি ও তাঁর শরিক দলগুলো।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর চিকিৎসক পরিচিতি ভুলতে বলেছিলেন মানুষ, ৭ মাস পর নিজেহাতে সফল অস্ত্রোপচার করলেন মানিক

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget