৭টায় বাংলা (১): 'পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলা', হুঙ্কার প্রধানমন্ত্রীর, 'বিজেপি দিবাস্বপ্ন দেখছে', কটাক্ষ সৌগতর
সোমবার চুঁচুড়ার ডানলপ ময়দানে জনসভার যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, 'মানুষের এই উৎসাহ কলকাতা থেকে দিল্লি পর্যন্ত বার্তা পাঠাচ্ছে। পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলা।' উত্তরে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, 'পরিবর্তনের দিবাস্বপ্ন দেখছে বিজেপি।' অন্যদিকে জনসভা থেকে মোদি বলেন, দেশভক্তি বদলে ভোটব্যাঙ্ক, উন্নয়নের বদলে তোষণের রাজনীতি। মা দুর্গার বিসর্জন পর্যন্ত বন্ধ করে দিয়েছে বাংলার সরকার। ভোটব্যাঙ্কের জন্য তোষণের রাজনীতি। ভোট পেতে মিথ্যাচার করছেন প্রধানমন্ত্রী, কটাক্ষ কুণালের। কয়লাকাণ্ডে অভিষেকের শ্যালিকা মেনকাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই। দেশে, বিদেশে কোথায় কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তা নিয়ে জিজ্ঞাসা করেন গোয়েন্দারা। আগামীকাল অভিষেকের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। 'দুয়ারে সিবিআই, এবার শ্রীঘরে যেতেই হবে ভাইপোকে', চুঁচুড়ার সভা থেকে মন্তব্য শুভেন্দুর। কোকেনকাণ্ডে তদন্তে পামেলা, প্রবীরকে নিয়ে ভিন রাজ্যে যেতে পারে পুলিশ।































