এক্সপ্লোর

নারদ স্টিংকাণ্ডের তদন্তে ফের নেতা-মন্ত্রীদের নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, রোজভ্যালির গাড়ি বাজেয়াপ্ত করতে চেয়ে আদালতে আবেদন

নারদ স্টিংকাণ্ডের তদন্তে ফের নেতা-মন্ত্রীদের নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে দাবি, আয়-ব্যায় সংক্রান্ত তথ্য চেয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্রকে নোটিস দেওয়া হয়েছে। নারদকাণ্ডে অভিযুক্ত মুকুল রায় এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে। বর্তমানে তিনি দলের সর্বভারতীয় সহ-সভাপতি। ইডি সূত্রে দাবি, মুকুল রায় ইতিমধ্যেই নথিপত্র জমা দিয়েছেন। নারদ স্টিং অপারেশনে দেখা গিয়েছিল তৎকালীন তৃণমূল নেতা ও বর্তমানে বিজেপিতে যোগদানকারী শোভন চট্টোপাধ্যায়কেও। ইডি সূত্রে দাবি, এই সম্পর্কিত তথ্য দিয়েছেন শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। আরেক অভিযুক্ত আইপিএস অফিসার এসএমএইচ মির্জাও নথি দিয়ে সহযোগিতা করেছেন। কিন্তু, ইডি সূত্রে দাবি, এখনও আয়-ব্যায় সংক্রান্ত সম্পূর্ণ তথ্য দেননি ফিরহাদ হাকিম, মদন মিত্র, প্রসূন বন্দ্যোপাধ্যায়রা। সে কারণেই তাঁদের ফের নোটিস পাঠানো হয়েছে। নারদ স্টিংকাণ্ডের পাশাপাশি রোজভ্যালিকাণ্ডেরও তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, রোজভ্যালির ৫ কোটি ৮২ লক্ষ টাকার গাড়ি বাজেয়াপ্ত করতে চেয়ে বিশেষ আদালতে আবেদন জানিয়েছে ইডি। বাজেয়াপ্ত হওয়া গাড়ি বিক্রি করে, প্রতারিতদের টাকা ফেরাতে চাইছে কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, আদালতে ইডির তরফে আরও জানানো হয়েছে, চকোলেট গ্রুপ অফ কোম্পানিজ নামে একটি সংস্থা খুলেছিল রোজভ্যালি। সেই সংস্থার মাধ্যমেই হোটেল ও রিসর্টের ব্যবসা চালাচ্ছিলেন গৌতম কুণ্ডু। ইডির অভিযোগ, বেআইনি ভাবেই সেই হোটেল, রিসর্টগুলি সাবলিজ বা অন্যদের হস্তান্তর করেছে রোজভ্যালি।

All Shows

৭টায় বাংলা

Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget