এক্সপ্লোর
বিশ্বভারতীতে পড়ুয়াদের ওপর হামলার অভিযোগে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার আরও এক
বিশ্বভারতীতে পড়ুয়াদের ওপর হামলার অভিযোগে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। এনিয়ে ধৃতের সংখ্যা দাঁড়াল ৩। গত ১৫ জানুয়ারি, বিশ্বভারতীতে পড়ুয়াদের ওপর হামলার অভিযোগে নাম জড়ায় অচিন্ত্য বাগদী, সাবির আলি ও সুলভ কর্মকারের। ঘটনার পরের দিনই গ্রেফতার হন অচিন্ত্য ও সাবির। খোঁজ মিলছিল না সুলভের। গতকাল ঝাড়খণ্ডের গোড্ডা জেলা থেকে তাঁকে গ্রেফতার করে বীরভূম পুলিশের বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে খবর, ধৃতকে আজই বোলপুরে আনা হচ্ছে।


























