এক্সপ্লোর
ডোমজুড়ে বেসরকারি বাস উল্টে কনডাক্টরের মৃত্যু, আহত ১৯
হাওড়ার ডোমজুড়ে বেসরকারি বাস উল্টে কনডাক্টরের মৃত্যু। আহত ১৯। সকাল সাড়ে ৬টা নাগাদ হাওড়া-আমতা রোডে ডোমজুড় হাসপাতালের সামনে দুর্ঘটনা ঘটে। হুগলির রাজবল্লভহাট থেকে হাওড়া স্টেশনগামী বেসরকারি বাসটি স্পিড ব্রেকারে ধাক্কা মারায়, যন্ত্রাংশ খুলে যায়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দুধের গাড়িকে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কনডাক্টরের। আহত ১৯ জন বাসযাত্রীকে ডোমজুড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাদের হাওড়া হাসপাতাল ও এসএসকেএমে রেফার করা হয়েছে। বাস চালক পলাতক।

























