এক্সপ্লোর
হাওড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু গৃহবধূর
৩ দিনের ব্যবধানে ফের হাওড়ায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। মৃতের নাম কেয়া গোস্বামী। পরিবার সূত্রে খবর, চ্যাটার্জি হাটের বাসিন্দা বছর ২৭-এর ওই বধূ ভাইফোঁটার দিন থেকে জ্বরে আক্রান্ত হন। প্রথমে তাঁকে সাঁতরাগাছির একটি নার্সিংহোমে ও পরে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সেখানেই মৃত্যু হয় তাঁর। মৃতার ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি হেমারেজিক শক ও মাল্টি অর্গান ফেলিওরের উল্লেখ রয়েছে। গত শনিবার ডেঙ্গি আক্রান্ত হয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে শিবপুরের বালিকার মৃত্যু হয়
























