এক্সপ্লোর
‘কামদুনি-রাজগঞ্জে সিবিআই নয় কেন?’ কটাক্ষ বিজেপির, ‘পুলিশই ব্যবস্থা নিতে পারবে’, পাল্টা সৌগত
বিজেপির অভিযোগ এখন এই জন্যই করা কারণ মানুষের চাপে যোগী প্রশাসন বাধ্য হয়েছে সিবিআই তদন্তের পদক্ষেপ নিতে। যদিও নির্যাতিতার পরিবার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে। বাংলায় মুখ্যমন্ত্রী কামদুনির ঘটনায় অপরাধীদের শাস্তি দিয়েছিলেন। হাথরস কাণ্ডের প্রতিবাদে গতকাল তিনি রাস্তায়ও নেমেছেন। বাংলার পুলিশই নারী নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। প্রসঙ্গত রাজ্যের নারী নির্যাতনের ঘটনা ঘটলে প্রশাসনের বিরুদ্ধে চেপে দেওয়ার অভিযোগ আনে বিজেপি। কামদুনি-রাজগঞ্জে সিবিআই তদন্ত করতে পারতেন মুখ্যমন্ত্রী, করলেন না কেন? কটাক্ষ সায়ন্তন বসুর।


























