এক্সপ্লোর
দেখুন: হু হু করে ঢুকছে জল, নদী বাঁধ ভেঙে প্লাবিত মালদার গাজল
নদী বাঁধ ভেঙে প্লাবিত মালদার গাজোলের কুতুবপুর। গতকাল টাঙন নদীর জলের তোড়ে ভেঙে যায় বাঁধ। কুতুবপুর এলাকায় জল ঢুকতে শুরু করে। টাঙন নদীর জলে প্লাবিত হয়েছে মহাদেবপুর, ইমামনগর-সহ বেশ কয়েকটি এলাকার কৃষি জমি।পাশাপাশি, মহানন্দা নদীর জল বাড়ায় জলমগ্ন মালদা শহরের বেশ চারটি ওয়ার্ড। ইংরেজবাজার পুরসভার ১, ৮, ৯ এবং ১২ নম্বর ওয়ার্ড প্লাবিত। আশ্রয়হীন শতাধিক পরিবার। নদী পাড় সংলগ্ন এলাকাগুলি ডুবে যাওয়ায় খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছেন কয়েকশো বাসিন্দা। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণের আশঙ্কা থাকায়, আতঙ্কে রয়েছেন তাঁরা। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।



























