এক্সপ্লোর
নদিয়ার মদনপুরে রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া, তিনদিন আগে মৃত্যু প্রৌঢ়ার, দেহ আগলে স্বামী
এবার নদিয়ার চাকদার মদনপুরে রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া। ভাড়াবাড়ি থেকে উদ্ধার প্রৌঢ়ার পচাগলা দেহ। তিনদিন আগে মৃত্যু, দেহ আগলে স্বামী। অনুমান প্রতিবেশীদের। বছর পঞ্চাশের প্রৌঢ়ার নাম ভারতী চন্দ। স্থানীয় সূত্রে খবর, ৯ মাস আগে বাড়ি ভাড়া নেন ভারতীর স্বামী বাচ্চু। দম্পতি নিঃসন্তান। প্রতিবেশীদের দাবি, লিভারজনিত সমস্যায় ভুগছিলেন প্রৌঢ়া। তাঁর চিকিত্সা চলছিল। সোমবার প্রৌঢ়াকে শেষবার দেখেন প্রতিবেশীরা। সন্দেহ হওয়ায় গতকাল স্বামীকে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা। পরে বাড়িতে গিয়ে দেখা যায়, বিছানায় চাদর ঢাকা অবস্থায় প্রৌঢ়ার পচাগলা দেহ উদ্ধার হয়। অসুস্থতার কারণে কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। মৃতের স্বামীর মানসিক সুস্থতা খতিয়ে দেখছে পুলিশ।
All Shows
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি


























