এক্সপ্লোর
Reporter Stories: শান্তিপুরের বাগ আচড়া গ্রামে আমবাগানের মধ্যে নাইলনের ব্যাগ থেকে তাজা বোমা উদ্ধার
নদিয়ার শান্তিপুরের বাগ আচড়া গ্রামে পঞ্চায়েত অফিসের অদূরে তাজা বোমা উদ্ধার। আজ সকালে বাগ আচড়া পঞ্চায়েত অফিসের থেকে ঢিল ছোড়া দূরত্বে আমবাগানের মধ্যে নাইলনের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগ থেকে উদ্ধার হয় ৪টি তাজা বোমা। এলাকায় আতঙ্ক ছড়ায়। পরে শান্তিপুর থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। সামনেই রাস উত্সব। তার আগে এলাকায় অশান্তি সৃষ্টির জন্য বোমা রাখা হয়েছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ

























