এক্সপ্লোর
লকডাউন কার্যকর করতে নিমতার রাস্তায় নামল র্যাফ
লকডাউন কার্যকর করতে উত্তর ২৪ পরগনার নিমতায় র্যাফ নামিয়ে রাস্তায় টহল দিল নিমতা থানার পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোনো মানুষদের বাড়ি পাঠিয়ে দেয় পুলিশ। এই এলাকাকে ইতিমধ্যেই অত্যন্ত স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সচেতনতার অভাব রয়েছে এলাকার মানুষদের মধ্যে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
























