Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন। পশ্চিমবঙ্গের পাশাপাশি মাতৃ আরাধনায় মেতেছেন প্রবাসীরাও।
আরও দেখুন...
আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে পুজো, পুষ্পাঞ্জলি, মাইকে স্তোত্রপাঠ৷ তিথি অনুযায়ী, ভোরবেলাতেই মণ্ডপে মণ্ডপে হয় অষ্টমীর পুষ্পাঞ্জলি। বিভিন্ন জায়গায় কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। আজ মহাষ্টমী ও মহানবমীর মিলন মুহূর্তে হবে সন্ধিপুজো ৷ কালিকাপুরাণ অনুযায়ী, ‘আশ্বিনস্য তু শুক্লস্য ভবেদ্ যা অষ্টমী তিথিঃ। মহাষ্টমীতি সা প্রোক্তা দেব্যাঃ প্রীতিকরী পরা।।’ যার অর্থ, আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি দেবীর প্রীতিকরী। তাই সেটি ‘মহাষ্টমী’ নামে পরিচিত। রীতি মেনে বেলুড় মঠ সহ বনেদি বাড়ি ও বারোয়ারি পুজোয় হবে সন্ধিপুজো। এই পুজোয় দেবীকে দেখানো হয় চামুণ্ডা রূপে। প্রতিমার উদ্দেশে অর্পণ করা হয় ১০৮টি পদ্ম ও ১০৮টি দীপ ৷






























