Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
ABP Ananda LIVE : ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন তাদের ৫৬তম বছরে মন্ডপে এমন চমক রেখেছে, যা বাস্তব নয়, বলে কেউ ধরতেও পারবেন না। মন্ডপ নাকি সত্যিকারের কয়লা খনি তা বোঝা দায়। থিমের নাম কোলিয়ারি। রানিগঞ্জ শহরকে কেন্দ্র করেই তাদের এই থিমের ভাবনা। সেই শহর কেমন আছে? সেখানকার মানুষ কেমন আছেন? তাই ফুটে উঠছে এই থিমে।
আরও খবর...
দুর্গাপুজোয় কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ
দুর্গাপুজোয় কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার আয়ুবনগরে একটি বাড়িতে হানা দেয় রাজ্য পুলিশের STF। নাদিয়াল থানার অন্তর্গত ওই বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২টো 7MM পিস্তল, ২টো দেশি বন্দুক এবং বেশ কিছু কার্তুজ। পাশাপাশি, উদ্ধার হয়েছে বেআইনি অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম। পুলিশের দাবি, ওই বাড়িতেই চলছিল বেআইনি অস্ত্র তৈরির কারবার। তবে STF-এর অভিযানের আগেই গা ঢাকা দেয় অভিযুক্ত। নাদিয়াল থানায় অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পিছনে কি রয়েছে বেআইনি অস্ত্র তৈরির বড়সড় চক্র? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।






























