অতিমারির আবহে ঘুমিয়ে পড়েছিল শহর। এবার যেন দেবীর আগমনী গানের সঙ্গে ধীরে ধীরে জেগে উঠছে কলকাতা। দর্শকদের রূপকথার দেশে নিয়ে যেতে সেজে উঠছে দমদম পার্ক ভারতচক্রের মণ্ডপ।