এক্সপ্লোর
পিংলায় তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অস্বীকার করে 'গোষ্ঠীদ্বন্দ্ব' বলল বিজেপি
পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আহত ২ তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে পিংলা থানার ধনেশ্বরপুর অঞ্চলে। তৃণমূলের অভিযোগ, গতকাল মন্ত্রী সৌমেন মহাপাত্র ত্রিপল বিলি করে চলে যাওয়ার পর, রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আচমকা তৃণমূল কর্মীদের ওপর হামলা করে। আহত হন দুই তৃণমূল কর্মী। পিংলা থানায় তৃণমূল অভিযোগ দায়েরের পর পুলিশ এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। যদিও জেলা বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, ত্রিপল বিলিকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের কারণেই ওই ঘটনা।
All Shows
সেরা শিরোনাম
নির্বাচন ২০২৬
নির্বাচন ২০২৬
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের



























