এক্সপ্লোর

রামমন্দির নির্মাণে বাধা দিয়েছে, ভোটব্যাঙ্ক ধরে রাখতে কাশ্মীর ইস্যু ঝুলিয়ে রেখেছে, ঝাড়খন্ডে ভোটপ্রচার শুরু করে কংগ্রেসকে তোপ অমিত শাহের

ঝাড়খন্ডে কংগ্রেস-জেএমএম জোট দুর্নীতিতে মদত দিচ্ছে, গরিব ও আদিবাসীদের বোকা বানাচ্ছে বলেও অভিযোগ করেন শাহ। বলেন, জেএমএম নেতৃত্ব কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, আর রঘুবর দাশের নেতৃত্বাধীন রাজ্য সরকার স্থায়ী সরকার উপহার দিয়ে রাজ্যকে উন্নয়নের রাস্তায় এগিয়ে নিয়ে গিয়েছে।

রাঁচি: ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচনের প্রচারের সূচনা করে কংগ্রেসকে তোপ অমিত শাহের। কংগ্রেস সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলায় বাধা দিয়েছে, নিজের ভোটব্যাঙ্ক টিকিয়ে রাখার ‘লোভে’ ৭০ বছর ধরে কাশ্মীর সমস্যা জিইয়ে রেখেছে বলে অভিযোগ করেন বিজেপি সভাপতি। মানিকা, লোহারডাগার জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অযোধ্যা ইস্যুতে বলেন, এতগুলি বছর এই রায় আসেনি। আমরাও সংবিধানের চৌহদ্দির মধ্যেই এই বিতর্কের মীমাংসা চেয়েছিলাম। এখন দেখুন, কীভাবে ভগবান রামের আশীর্বাদে সুপ্রিম কোর্ট বিরাট রামমন্দির তৈরির পথ মসৃণ হল। সকলে অযোধ্যায় রামমন্দির চেয়েছিলেন, কিন্তু কংগ্রেস বাধা দিয়েছে। কংগ্রেস সাত দশক ধরে কাশ্মীর সমস্যা নিরসনে দেরি করিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, মোদীজী (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) ‘ভারত মাতা’র মুকুটের মণি থেকে ৩৭০ অনুচ্ছেদের কালিমা মুছে দিয়েছেন। ইস্যুটিকে তাঁরা কতটা গুরুত্ব দেন, বোঝাতে শাহ বলেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় এসে প্রথম সংসদ অধিবেশনেই ৩৭০ ও ৩৫ এ অনুচ্ছেদ বাতিল করেছে মোদী সরকার। ঝাড়খন্ডে কংগ্রেস-জেএমএম জোট দুর্নীতিতে মদত দিচ্ছে, গরিব ও আদিবাসীদের বোকা বানাচ্ছে বলেও অভিযোগ করেন শাহ। বলেন, জেএমএম নেতৃত্ব কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, আর রঘুবর দাশের নেতৃত্বাধীন রাজ্য সরকার স্থায়ী সরকার উপহার দিয়ে রাজ্যকে উন্নয়নের রাস্তায় এগিয়ে নিয়ে গিয়েছে। তিনি আরও বলেন, জেএমএম নেতা হেমন্ত সোরেনকে প্রশ্ন করা উচিত, কোন দলের হাত ধরেছেন তিনি, যারা ৭০ বছর আদিবাসীদের বোকা বানিয়েছে। কংগ্রেস সভাপতি, রাহুল গাঁধীকেও আদিবাসীদের জন্য তাঁরা কী করেছেন, প্রশ্ন করতে চাই। বিজেপি মানুষকে হিসাব দেবে, রাজ্যের জন্য কী করেছে। কেন কংগ্রেস মানুষকে বিদ্যুত্, রান্নার গ্যাসের সংযোগ, স্বাস্থ্য কার্ড, শৌচাগার, ঘর দিতে পারেনি, প্রশ্ন তোলেন শাহ। ঝাড়খন্ডকে নকশালি হিংসা থেকে মুক্ত করার জন্য রঘুবর দাস সরকারের প্রশংসা করেন তিনি, বলেন, বর্তমান বিজেপি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য এটি। বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহারে একটি কমিটি গড়ার প্রতিশ্রুতি দিয়েছে যারা ক্ষমতায় আসার পর পিছিয়ে পড়া গোষ্ঠীগুলির সংরক্ষণের শতাংশ হার বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখবে। শাহ বলেন, ঝাড়খন্ডের সামাজিক বিন্যাসে পিছিয়ে পড়া গোষ্ঠীগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও জনসংখ্যার অনুপাতে সংরক্ষণ পায় না তারা।

সেরা শিরোনাম

England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget