‘শ্লীলতাহানি’ ও ‘বধূ নির্যাতন’, সামির বিরুদ্ধে চার্জশিট লালবাজারের
বিশ্বকাপের আগে জোর ধাক্কা। সামির বিরুদ্ধে চার্জশিট জমা করল পুলিশ। গত বছর ভারতীয় পেস বোলার মহম্মদ সামির বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছিল তাঁর স্ত্রী হাসিন জাহাঁ, সেই মামলায় আলিপুর আদালতে চার্জশিট জমা করল লালবাজারের উইম্যানস গ্রিভেন্স সেল। সামির দাদার বিরুদ্ধেও চার্জশিট জমা করা হয়েছে। লালবাজার সূত্রের খবর, খুন বা ধর্ষণের মতো গুরুতর অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাঁদের। তবে সামি ও তাঁর দাদার বিরুদ্ধে ‘শ্লীলতাহানি’ ও ‘বধূ নির্যাতন’-এর অভিযোগকে চার্জশিটে মান্যতা দেওয়া হয়েছে বলেই খবর।