ভোট মিটলেই আবার চোর অপবাদ শুনতে হবে, কাঁচরাপাড়ার সভা থেকে বিস্ফোরক শুভ্রাংশু
রবিবার সন্ধেয় নির্বাচনী পথ সভায় তৃণমূল নেতাদের সামনে বিস্ফোরক শুভ্রাংশু রায়। মুকুল-পুত্রের মুখে শোনা গেল বাবার প্রশংসা। রবিবার কাঁচরাপাড়ায় ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে পথসভায় বক্তব্য রাখছিলেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে শুভ্রাংশু অভিযোগ করেন, তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে বাবা চোর ছেলে চোর বলে চেঁচান এক ব্যক্তি। গোটা বিষয়টি তিনি ভিডিও করে রেখেছেন। এরপরই মুকুল-পুত্র বলেন, বাবাকে আঘাত করলে তিনি ভুলে যান। কিন্তু আমি সেরকম নই। কেউ আঘাত করলে, পাল্টা ছুরি বসাতে জানি। সমালোচনা শুনতে শুনতে আমি ক্লান্ত। এখন ভোটের জন্য দলের হয়ে প্রচার করছি। জানি ভোট মিটলেই ফের আমাকে চোর অপবাদ শুনতে হবে। ‘শুভ্রাংশু আমাদের দলে ছিল, আছে, থাকবে’, জানিয়ে দিলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।