দিকে দিকে লোকসভা ভোটের প্রচার শরগরম, কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের, গরুর গাড়িতে চড়ে প্রচার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর
পুরুলিয়ার রঘুনাথপুরের সাকরা গ্রামের কালী মন্দিরে পুজো দিয়ে শনিবার সকালে প্রচার শুরু করেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। এরপর নিতুরিয়া সহ বিভিন্ন এলাকায় কর্মিসভা করেন তৃণমূল প্রার্থী। শনিবার সকালে হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকার দুর্গাপুর অভয়নগরে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন হুগলির শ্রীরামপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
পশ্চিম বর্ধমানের বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরী। শনিবার সকালে গাঁধী মোড়ের চুয়ান্ন ফুট এলাকা থেকে বেনাচিতি পর্যন্ত মিছিল করে বাড়ি বাড়ি প্রচার বাম প্রার্থীর।
শিলিগুড়ির দাগাপুরের গুলমা চা বাগান এলাকায় শ্রমিকদের নিয়ে মিছিল করে প্রচার দার্জিলিং লোকসভা আসনের সিপিএম প্রার্থী সমন পাঠকের।
বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের কোটাসুর এলাকায় মিছিল করে প্রচার করেন বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী রামচন্দ্র ডোম। সব্জি বাজারে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যেও প্রচার করেন বাম প্রার্থী।
বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। আজ সকালে বাঁকুড়া স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের কাছে গিয়ে তিনি প্রচার করেন।
অভিনব ভোট প্রচারের সাক্ষী থাকলেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের ভোটাররা। শনিবার সকালে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুরে কর্মিসভা করেন এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এরপর গরুর গাড়িতে চড়ে ভিমদোল এলাকায় বিভিন্ন গ্রামে প্রচার করেন কংগ্রেস প্রার্থী।
শনিবার সকালে বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকের হরিদাসপুর, বাউটিয়া, বানিয়োর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে কর্মিসভা করে প্রচার করেন বীরভূম লোকসভা আসনের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।