এক্সপ্লোর

মঙ্গলবার ভোটপ্রচার সরগরম, রাহুল সিনহা, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে মিমি, মৌসম, প্রচারের ময়দানে প্রার্থীরা

সময় যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে লোকসভা ভোটের প্রচার। সকালে বেলেঘাটা এলাকায় প্রচারে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। হুড খোলা জিপে চড়ে এলাকায় ঘুরলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কাঁকুড়গাছির শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিন্হা। হেঁটে হেঁটেই প্রচার চলল কাঁকুড়গাছির বিভিন্ন জায়গায়। পশ্চিম বারুইপুর বিধানসভা এলাকায় প্রচার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর। একাধিক রোড শোয়ের মাধ্যমে আজ দিনভর চলবে প্রচার।পশ্চিম বারুইপুর বিধানসভা যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

বাঁকুড়া শহরে ইন্দিরাগোড়া কালী মন্দিরে পুজো দিয়ে মঙ্গলবার সকালে প্রচার শুরু করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বিভিন্ন বাড়িতে গিয়ে চা-মিষ্টির সঙ্গে আড্ডাও জমান বিজেপি প্রার্থী।

সকাল থেকে মালদার রতুয়া এলাকায় প্রচার মালদা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নুরের। কখনও হেঁটে, কখনও হুড খোলা গাড়িতে চড়ে বরকল, শ্রীপুর, মহারাজপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার করলেন তৃণমূল প্রার্থী।
প্রচারে বেরিয়ে আলুচাষিদের সঙ্গে মাঠে নেমে হাল চাষ করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মন। ধূপগুড়ির শালবাড়ি এলাকায় প্রচার করেন তিনি। আলুচাষিরা ন্যায্য দাম পাচ্ছেন কিনা, তাঁদের দাবিদাওয়া সম্পর্কে জানতে চান তৃণমূল প্রার্থী। এরপর মরাঘাট জঙ্গল লাগোয়া বনবস্তি এলাকায় প্রচারে গিয়ে অরণ্যবাসীদের অধিকার নিয়ে সংসদে সরব হওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
বিতর্ক তৈরির পরেও, বীরভূমের বোলপুরে প্রচারে বেরিয়ে নকুলদানা বিলি করলেন তৃণমূল প্রার্থী। আজ সকালে বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল বোলপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন। স্থানীয়দের হাতে নকুলদানা তুলে দেন তিনি। তৃণমূল প্রার্থীর দাবি, প্রসাদ হিসেবে নকুলদানা বিলি করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget