এক্সপ্লোর
দেওয়াল লিখনকে কেন্দ্র করে বেহালায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
দেওয়াল লিখনকে কেন্দ্র করে বেহালার সরশুনার ক্ষুদিরাম পল্লিতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত বিজেপি কর্মী। বিজেপির দাবি, গতকাল দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়ালে লিখছিলেন কয়েকজন বিজেপি কর্মী। অভিযোগ, সেইসময় তাঁদের বাধা দেয় স্থানীয় তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত সুরেশ বিশ্বাস নামে এক বিজেপি কর্মী বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। সরশুনা থানায় অভিযোগ দায়ের হয়েছে। এমন কোন ঘটনার কথা জানা নেই বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion