ভোটের ফল প্রকাশের দিন তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট
লোকসভা ভোটের ফল প্রকাশের দিনই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। গণনা চলাকালীন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এগিয়ে যাওয়ায় আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সেইসময় তাঁদের লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। ইটের ঘায়ে আহত হন এক বিজেপি কর্মী। তাঁকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।