তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নানুর, তৃণমূল সমর্থকদের বাড়ি ভাঙচুর, খাবার জিনিসপত্র তছনছ
নানুরের বন্দর প্রাথমিক বিদ্যালয়ের ২১৭ নম্বর বুথে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। অভিযোগ, প্রথমে বিজেপি সমর্থকদের ভোট দিতে বাধা দেন তৃণমূল কর্মীরা। মারধরে এক বিজেপি সমর্থকের হাত ভেঙে যায়। এরপরই উত্তেজিত গ্রামবাসীরা তৃণমূল কর্মীদের ওপর চড়াও হন। তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের তরফে গ্রামে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে জিনিসপত্র তছনছ করে দেওয়া হয়। পুকুরে ফেলে দেওয়া হয় খাবার। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।