হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ভাড়া বাড়িতে ভাঙচুর। বিজেপি জেলা নেতৃত্বের দাবি, তাদের দলের কর্মীদের সঙ্গে মিশে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। বিজেপি সূত্রে খবর, আজ সকালে নিজের কেন্দ্রে ভোটপ্রচারে বের হন লকেট। কিন্তু মাঝপথে অসুস্থ হয়ে পড়ায় বাড়ি ব্যান্ডেলের গ্রিন পার্কের ভাড়া বাড়িতে ফিরে আসেন তিনি। কিছুক্ষণ পর সেখানে হাজির হন কয়েকজন দলীয় কর্মী। তখনই ভাঙচুর চলে। বিজেপির হুগলি জেলার সাংগঠনিক সভাপতি সুবীর নাগের দাবি, তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী তাঁদের কর্মীদের সঙ্গে ঢুকে ভাঙচুর চালায়। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা। এরসঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।