এক্সপ্লোর
বিহারে ফের ভয়াবহ ট্রেন ডাকাতি, লুঠ প্রায় ২৫ লক্ষ টাকার সামগ্রী
বিহারে ফের ভয়াবহ ট্রেন ডাকাতি। গতকাল রাতে বিহারের লক্ষীসরাই জেলার কজরা ও কিউল স্টেশনের মাঝে নতুন দিল্লি-ভাগলপুর এক্সপ্রেসের একটি বাতানুকূল ও দুটি সংরক্ষিত কোচে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীদের অলঙ্কার, মোবাইল ফোন ও নগদ মিলিয়ে লুঠ হয় প্রায় ২৫ লক্ষ টাকার সামগ্রী। যাত্রীদের মারধরও করা হয় বলে অভিযোগ। মুঙ্গেরের অভয়পুর স্টেশনে নেমে বিক্ষোভ দেখান যাত্রীরা। ট্রেনে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না বলে তাঁদের অভিযোগ।

আরও পড়ুন
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের