এক্সপ্লোর
বন্ধুদের সঙ্গে বচসা, বেহালার বহুতল থেকে রহস্যজনকভাবে পড়ে আহত যুবক
বেহালায় বহুতলের তিনতলা থেকে রহস্যজনক ভাবে পড়ে জখম যুবক। আহত অভিষেক রানা একটি গাড়ি সংস্থার শোরুম ম্যানেজার পদে কর্মরত। বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। মাস দুয়েক আগে পর্ণশ্রীর গোলামপাড়ার নতুন ফ্ল্যাটে ওঠেন তিনি। প্রতিবেশীদের দাবি, গতকাল দুপুরে অভিষেকের বান্ধবী ও কয়েকজন বন্ধু ফ্ল্যাটে আসেন। খাওয়াদাওয়ার পর বন্ধুরা চলে গেলেও ফ্ল্যাটে ছিলেন বান্ধবী। বিকেলে দু’জনের মধ্যে তুমুল বচসা হয়। এরপর সাড়ে পাঁচটা নাগাদ আচমকাই বারান্দা থেকে নিচে পড়ে যান অভিষেক। আধঘণ্টা পর দেখতে পেয়ে স্থানীরা তাঁকে সিএমআরআই হাসপাতালে ভর্তি করেন। যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা

আরও পড়ুন