10tay Dasdik : গাছে ধাক্কা মেরে ওল্টাল বেপরোয়া গাড়ি, কোনওক্রমে বেরিয়ে এলেন চালক ও আরোহী
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে অধীর চৌধুরীর পদযাত্রা। বাংলায় আজ ভারত জোড়ো যাত্রার চতুর্থ দিন। ডায়মন্ড হারবার থেকে আমতলা পর্যন্ত ১৬ কিলোমিটার বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, আশুতোষ চট্টোপাধ্যায়, সৌম্য আইচ রায়-সহ কংগ্রেস নেতারা।
বছরের শেষদিনে ময়দানের কাছে ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে গাছে ধাক্কা মেরে উল্টে গেল বেপরোয়া গাড়ি। আহত গাড়ির দুই যাত্রী। কোলাঘাট থেকে আসছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে সেটি উল্টে যায়। কোনওক্রমে গাড়ি থেকে বেরিয়ে আসেন চালক ও আরোহী। গাড়ির এয়ারব্যাগ খুলে যায়। গাড়ির গতি বেশি থাকায় দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে ময়দান থানার পুলিশ। চালক মত্ত ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


















