Mahesh Rath Yatra 2026: ৬৩০তম বর্ষে হুগলির মাহেশের রথযাত্রা, মহা-সাড়ম্বরে পূজিত হলেন প্রভু জগন্নাথ
৬৩০তম বর্ষে মাহেশের রথযাত্রা, ভোর থেকেই তাই দেখা গিয়েছিল ভক্তদের ভিড়। রথযাত্রার এই বিশেষ দিনে আচার মেনে মূল বিগ্রহ মন্দিরের বাইরে এনে ভক্তদের জন্য দর্শনের ব্যবস্থা করা হয়। সাড়ম্বরে পূজিত হন প্রভু জগন্নাথ,বলরাম ও সুভদ্রা। এরপর ঐতিহ্যবাহী রথে চড়ে ভক্তদের সঙ্গে মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করেন মহাপ্রভু। এবছর মাহেশের রথযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। হুগলির মাহেশের জগন্নাথ মন্দিরে অগণিত ভক্তের সমাগম। সারাবছর হুগলিবাসী অপেক্ষা করে থাকে এই উৎসবকে কেন্দ্র করে। সামিল হন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ ভক্ত।মাহেশের ঐতিহ্যবাহী রথযাত্রার এবছর ৬৩০তম বর্ষে পদার্পণ। রথযাত্রাকে কেন্দ্র করে মন্দির সংলগ্ন স্নানপিড়ি মাঠে বসে বিশাল মেলা। মন্দিরপ্রাঙ্গণে চলে জাঁকজমকপূর্ণ পূজা, ভক্তিগীতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকে ভক্তদের জন্য ভোগের প্রসাদেরও ব্যবস্থা

















