Murshidabad Shootout: মাছ ধরাকে কেন্দ্র করে বচসা গুলি করে, কুপিয়ে খুন ব্যক্তিকে | ABP Ananda LIVE
Murshidabad Shootout: নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়ঞার তৃণমূল বিধায়কের গ্রেফতার নিয়ে উত্তেজনার মধ্যেই মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় শ্যুটআউট। মাছ ধরাকে কেন্দ্র করে বচসার জেরে গুলি করে, কুপিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। গুরুতর জখম আরও ৫ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, গতকাল রাতে সাগরপাড়ার খয়রামারি বিলে মাছ ধরেছিলেন মৃতের ছেলে। অভিযুক্তরা ওই বিলে মাছ চাষ করেছিলেন। অভিযোগ, এই নিয়ে বচসার জেরেই আজ ভোর সাড়ে ৪টে নাগাদ বন্দুক, ধারাল অস্ত্র নিয়ে ওই পরিবারের ওপর চড়াও হন তাঁরা। গুলি করে, কুপিয়ে খুন করা হয় বছর ঊনষাটের ছুন্নত শেখকে। অভিযুক্তদের খোঁজ চলছে।
























