Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
ABP Ananda LIVE : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের। ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের। শর্তসাপেক্ষে বিদেশ যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের।
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
বিজেপির 'তোলাবাজ অস্বস্তি' কাটছেই না। এবার প্রকাশ্যে রাজ্যের মন্ত্রীকে প্রশ্ন বিজেপি কর্মীর। 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' অস্বস্তি বাড়িয়ে পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন বিজেপি নেতার। উলুবেড়িয়া পুরসভায় বিজেপির বৈঠকে প্রাক্তন মন্ত্রী পুলক রায়ের ঘনিষ্ঠ নাসিরউদ্দিন মল্লিক ওরফে বাবুসোনাকে দেখা গিয়েছে পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের সঙ্গে। এই প্রসঙ্গেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা সোমনাথ সাধুখাঁ। 'পুলক রায়ের ঘনিষ্ঠ নাসিরউদ্দিন মল্লিক ওরফে বাবুসোনা একটা তোলাবাজ। উনি একজন ঠিকাদার, নানা ধরনের দুর্নীতিতে যুক্ত। সবার জন্য বাড়ি প্রকল্পেও দুর্নীতি করেছেন ওই ঠিকাদার', অভিযোগ বিজেপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা সোমনাথ সাধুখাঁর। পাল্টা উমেশ রাইয়ের দাবি, 'আমি সবাইকে চিনি না, অফিসার, কাউন্সিলর-সহ অনেকে বৈঠকে ছিলেন।'





















