Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Agnimitra Paul: "নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা শুনে আমরা পশ্চিমবঙ্গবাসী বড় হয়েছি। কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না", স্পষ্ট জানালেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার। অভয়াকাণ্ডে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক। ওড়িশায় গ্রেফতার নির্মল ঘোষ, রাজ্যে নিয়ে আসা হচ্ছে সড়কপথে। আগামীকাল পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ককে পেশ করা হবে ব্যারাকপুর আদালতে। তড়িঘড়ি প্রমাণ লোপাটের উদ্দেশ্যে নিহত চিকিৎসকের দেহ সৎকারের অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে। অভয়ার বাবার দায়ের করা FIR-এ নাম ছিল নির্মল ঘোষের। গত ৯ অগাস্ট অভয়ার দেহ সৎকার নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত সোমবার খড়দা থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভয়ার বাবা। বেশ কয়েকদিন ধরে এলাকায় দেখা যাচ্ছিল না নির্মল ঘোষকে। 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠকে আগের মাসে দেখা গেছিল পানিহাটির প্রাক্তন বিধায়ককে। গত ১৩ জুলাই গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি-সহ একগুচ্ছ অভিযোগ ছিল তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। আর জি কর কাণ্ড প্রসঙ্গে সাম্প্রতিক অতীতে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?





















