Amit Shah at Kolkata: দেশ থেকে সন্ত্রাসবাদ মুছে দিয়েছেন মোদিজী.. কলকাতায় এসে বলে গেলেন অমিত শাহ
'২০২৪-এ মোদি সরকারকে ফিরিয়ে আনতে হবে' ধর্মতলায় হুঙ্কার অমিত শাহর ( Amit Shah )। ২০২৬-এ বাংলায় বিজেপির সরকার গড়তে হবে বলেও বাংলার মানুষকে আর্জি জানালেন তিনি। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee ) সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ' দিদি কান খুলে শুনে নিন, আপনি শুভেন্দুজিকে ( Suvendu Adhikari ) বিধানসভার বাইরে বের করে দিতে পারেন , কিন্তু বাংলার মানুষকে বোঝাতে পারবেন না। বাংলার মানুষ বলছে, দিদি আপনার সময় শেষ হয়ে গেছে' '
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের একবার দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ শানিয়ে বলেন, 'আমি গুজরাত থেকে এসেছি। কিন্তু কোনও নেতার বাড়িতে এমন নোটের পাহাড় দেখিনি।'




















