Ananda Sakal (4): ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার রাহুল গাঁধীকে জিজ্ঞাসাবাদ করবে ইডি
SSC’র নিয়োগ-দুর্নীতি মামলার তদন্তে নেমে, গতকাল বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার ফ্ল্যাটে যান পাঁচজন CBI অফিসার। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ফ্ল্যাট থেকে পর্ষদের অফিসে নিয়ে গিয়ে, সেখানেও তল্লাশি চালান গোয়েন্দারা।
দক্ষিণেশ্বরে বৃহস্পতিবার একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে তাঁর বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের রাজনীতির যে অভিযোগ তুলেছে বিজেপি, তার জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ইফতারে গেলেও নামাজ পড়েন না। এরপরও অবশ্য বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি।
ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ নয়, সোমবার রাহুল গাঁধীকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। সনিয়া গাঁধীর অসুস্থতার জন্য ইডির কাছে এই আর্জি জানান কংগ্রেস সাংসদ। অন্যদিকে, কংগ্রেসের আন্দোলন চলাকালীন সাংসদদের সঙ্গে দিল্লি পুলিশের দুর্ব্যবহারের অভিযোগে লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যানের কাছে অভিযোগ জানিয়েছে কংগ্রেস।





















