এক্সপ্লোর
SSC Scam: SSC দুর্নীতি মামলায় ইডি-র জালে আরও এক মিডলম্যান, বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি
SSC দুর্নীতি মামলায় ইডি-র হাতে আটক আরও এক মিডলম্যান। সোদপুরের ঘোলা, কেষ্টপুর-সহ এদিন ৪ জায়গায় তল্লাশি চালায় ইডি। ঘোলার নিরঞ্জন পল্লি থেকে আটক করা হয় মিডলম্যান সুব্রত মালাকারকে। ইডি সূত্রে দাবি, তদন্তে সহযোগিতা করেননি সুব্রত। ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ওই মিডলম্যানকে আটক করা হয়। ইডি সূত্রে দাবি, প্রসন্ন রায়, প্রদীপ সিং ছাড়াও নিয়োগ দুর্নীতিতে জড়িত আরও কয়েকজন মিডলম্যানের হদিশ মিলেছে। সেই সূত্রেই তল্লাশি।
জেলার
Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
আরও দেখুন





















