এক্সপ্লোর
Anubrata Mondal: আজ থেকে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ শুরু ED আধিকারিকদের
আজ দিল্লিতে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) জেরা করবেন ইডি (ED) অফিসাররা। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। পাশাপাশি, ইডি হেফাজতে থাকাকালীন প্রতিদিনই অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। গতকাল মাঝরাতে সরগরম হয়ে ওঠে দিল্লি। অনুব্রত মণ্ডলকে ঘিরে টানটান নাটক। রাতেই অশোক বিহারে রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক রাকেশ সিংয়ের কাছে অনুব্রতকে ভার্চুয়ালি পেশ করা হয়। ১০ মার্চ পর্যন্ত অনুব্রতকে ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ইডি-র সদর দফতরেই রাত কেটেছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। আপাতত অপেক্ষা অনুব্রতকে জেরায় নতুন কী তথ্য উঠে আসে কেন্দ্রীয় এজেন্সির হাতে।
জেলার
তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















