Arjun Singh: 'বিরোধীদের থেকে শিখলে আমরাও ভোট করাতে পারব', সংগঠনের খামতি নিয়ে সরব অর্জুন সিংহ
লোকসভা ভোটে ভরাডুবি, ফের রাজ্য নেতৃত্বকে নিশানা দিলীপের? 'আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না', ভোটে ভরাডুবি নিয়ে এবার দলীয় বৈঠকে মুখ খুললেন দিলীপ ঘোষ। ভোটে বিপর্যয় নিয়ে দলের অনভিজ্ঞতাকেই দায়ী করলেন দিলীপ।
সংগঠনের খামতি নিয়ে দিলীপ ঘোষের সুর অর্জুন সিংহর গলায়। 'ভোট করাতে পারে না বিজেপি। দেরিতে হলেও বুঝতে পেরেছেন দিলীপ ঘোষ। ওঁর মতো নেতা সরব হলে দলের নিচুতলা সংগঠন ঠিক করতে পারব। বিরোধী হলেও তাঁদের থেকে অনেক কিছু শেখার আছে। বিরোধীদের থেকে শিখলে আমরাও ভোট করাতে পারব', সময়মতো ভুল-ত্রুটি ঠিক করে নেওয়া উচিত, মন্তব্য প্রাক্তন বিজেপি সাংসদের।





















