Ashoknagar: অশোকনগরে ONGC-র তেল উৎপাদন কেন্দ্রে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। BJP
ABP Ananda LIVE : অশোকনগরে ONGC-র তেল উৎপাদন কেন্দ্রে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "আমাদের আগের সরকারকে একাধিক চিঠি লেখা সত্ত্বেও পেট্রোলিয়াম লিজ দিতে রাজি হয়নি"
আরও খবর...
হুমায়ুন কবীরের দলের নেতা গ্রেফতার
পুলিশকে নিয়ে মন্তব্য, এবার হুমায়ুন কবীরের দলের নেতাকে গ্রেফতার করা হয়েছে। রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার আমজনতা উন্নয়ন পার্টির ব্লক নেতা নাসিম শেখ। ৭ মে রেজিনগরে হুমায়ুন কবীরের কর্মী সম্মেলনে পুলিশের বিরুদ্ধে মন্তব্য, একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের পুলিশের। এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৩ জন। শক্তিপুরের মিয়া গ্রাম থেকে গ্রেফতার AJUP নেতা নাসিম শেখ। ধৃত নাসিম শেখের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ।
বিজয়গড়ে প্রাক্তন বিধায়ক দেবব্রতর বাড়িতে হামলা, ভাঙচুর
বিজয়গড়ে প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়িতে হামলা, ভাঙচুর। হামলা চালিয়েছে নব্য বিজেপির কর্মী-সমর্থকরা, দাবি দেবব্রত মজুমদারের। গতকালই যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের প্রাক্তন তৃণমূল বিধায়কের। হামলার ভিডিও দিয়ে পোস্ট মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের।






















