Mamata Banerjee : ডুয়েট গাইলেন মমতা - ইন্দ্রনীল, চোখে জল এল বাবুলের
'এবার তোর মরা গাঙে... বান এসেছে জয় মা বলে ভাসা তরী' । কেন্দ্রের আর্থিক বঞ্চনা এবং গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) ২ দিনের ধর্না ( Dharna ) । ৩০ ঘণ্টার সেই ধর্না মঞ্চ থেকেই ডিএ আন্দোলনকারীদের করলেন তীব্র ভাষায় আক্রমণ। এজেন্সিকে নিয়ে আক্রমণ করলেন বিজেপিকে। চিরকুটে চাকরি নিয়ে নিশানায় বামেরা। এসবের মাঝেই নানা সময় নানা মুডে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যয়। কখনও মাতলেন আড্ডায়, কখনও গলা মেলালেন গানে।
মুখ্যমন্ত্রী ডুয়েটও গাইলেন তথ্য-সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে। করোনাকালে মাকে হারিয়েছেন বাবুল সুপ্রিয়।
এই গান শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি, চোখে নেমে আসে জল।





















