Bangaon TMC Clash: বনগাঁয় তৃণমূলে তুলকালাম, কংগ্রেস প্রার্থীকে নিয়ে পুরপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ উপ পুরপ্রধানের ।Bangla News
পুরবোর্ড গঠনের পরেই বনগাঁয় প্রকাশ্যে তৃণমূলের দুই নেতার সংঘাত। পরাজিত কংগ্রেস প্রার্থীকে নিয়ে দলেরই পুরপ্রধানের বিরুদ্ধে থানায় বিক্ষোভ দেখালেন তৃণমূলের উপ পুরপ্রধান। গতকাল বনগাঁর ৩ নম্বর ওয়ার্ডে কয়েকটি ক্লাবের মধ্যে দফায় দফায় গন্ডগোল হয়। অভিযোগ, বাড়িতে ঢুকে হুমকি দেওয়ার পাশাপাশি, মহিলাদের মারধর করা হয়। এরপরই পরাজিত কংগ্রেস প্রার্থী ও আত্মীয় মলয় আঢ্যকে নিয়ে থানায় যান উপ পুরপ্রধান জ্যোৎস্না আঢ্য। সেখানে দু’পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয়। এরপর থানার বাইরে শুরু হয় বিক্ষোভ। যা একসময় পৌঁছে যায় থানার ভিতরেও। উপ পুরপ্রধানের অভিযোগ, হামলার নেপথ্যে পুরপ্রধান গোপাল শেঠের অনুগামীরা। পুরপ্রধানের পাল্টা দাবি, কংগ্রেসের পরাজিত প্রার্থীকে নিয়ে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হবে।




















