Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান
ABP Ananda LIVE : বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন সোনালি বিবির স্বামী-সহ ৪ জন । দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান । মালদার মহদিপুর সীমান্ত দিয়ে দেশে ফিরলেন সুইটি বিবি-সহ ৪ জন । ২২ জুন, ২০২৫: দিল্লিতে সোনালি ও সুইটি বিবিদের গ্রেফতার । ২৫ জুন, ২০২৫: অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাদেশে পুশব্যাক ৫ ডিসেম্বর, ২০২৫: আদালতের নির্দেশের পর দেশে ফেরানো হয় সোনালি বিবি ও তাঁর সন্তানকে।
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
পুলিশি তদন্তের পর যে খবর উঠে এসেছে, তা হল এই ঘটনায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। ধৃত ওই প্রভাস মণ্ডলকে গত পরশুদিন রাতে, ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়। অভিযোগ , তখন প্রভাস এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেয়। পালানোর চেষ্টা করে ওই ধৃত এবং পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ডগুলিও চালায় বলে দাবি পুলিশের। এরপরেই পাল্টা পুলিশ দুই রাউন্ডগুলি চালায়। এই বিষয়েই তদন্তে নেমেছে রাজ্য পুলিশের সিআইডি।আজকে কিছুক্ষণ পরই, সিআইডি এর আধিকারিকরা আসবেন বারুইপুরে।
মাথায় একাধিক আঘাত, গোপনাঙ্গে ক্ষতচিহ্ন, শরীরে আঁচড়, কামড়ের দাগ। মাত্র ১২ বছর বয়সে ভয়ঙ্কর হিংসার শিকার হতে হয়েছে বারুইপুরের ক্লাস সিক্সের ছাত্রীটিকে, বন্ধুর জন্মদিনে যাওয়ার সময় এমন নারকীয় ঘটনা। যে ঘটনায় শিউড়ে উঠছে গোটা রাজ্য়। ঠিক যে পুকুর থেকে নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়েছিল। তার অদূরে, পুনর্নির্মাণের সময়, পুলিশের গুলিতে মৃত্য়ু হল প্রভাস মণ্ডলের। তাঁর এনকাউন্টারে বিন্দুমাত্র দুঃখিত নয় পরিবার। প্রভাসের পরিবার বলছেন, যেমন কর্ম, তেমন পরিণতি।

















