এক্সপ্লোর
Baruipur Shootout: বারুইপুরে কাকাকে গুলি করে খুনে অভিযুক্ত ভাইপো, বাড়িতে আগুন উত্তেজিত গ্রামবাসীদের
বারুইপুরের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গৌড়দহে শ্যুটআউট। কাকা-সহ ২ জনকে গুলি করে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। ঘটনার পরই অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। পুলিশ সূত্রে খবর, কাকা সাজ্জাদ মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় ভাইপো আব্দুল মজিদ মণ্ডল। ঘটনাস্থলেই মৃত্যু হয় কাকার।
কাকাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন সইফুদ্দিন লস্কর নামে আরেক ব্যক্তি। কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ। হামলার কারণ ঘিরে এখনও ধোঁয়াশা।
জেলার
'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
"আমি কোনও রাজনীতিতে নেই", বললেন প্রসূন বন্দ্যোপাধ্যায় | Priya Ranjan Das Munshi
বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ
"দুর্ঘটনার মুহূর্তে অ্যাঙ্গল কক বিচ্ছিন্ন অবস্থায় ছিল",প্রাথমিক রিপোর্টে উল্লেখ
"রাজ্যের প্রতিটা পুরসভাকে অচল করে দিল কেন?", প্রশ্ন তুললেন CPM নেতা শতরূপ ঘোষ
আরও দেখুন





















