Bhangar: তৃণমূলে যোগ দিলেন ISF সমর্থিত জয়ী নির্দল প্রার্থী
নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে জয়ের শংসাপত্র আটকে রাখার অভিযোগে নিয়ে থানায় যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তৃণমূলে যোগ দিলেন ভাঙড়ের ISF সমর্থিত জয়ী নির্দল প্রার্থী। চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের জয়ী প্রার্থী সাদিকুল মোল্লা তৃণমূলে টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়ে জেতেন। শনিবার ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে জয়ের শংসাপত্র আটকে রাখার অভিযোগ তুলে কাশীপুর থানার দ্বারস্থ হন সাদিকুল। এরপরই গতকাল সওকত মোল্লা, আরাবুল ইসলামের হাত ধরে তাঁর তৃণমূলে যোগদান। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলাম, দাবি নির্দল প্রার্থীর। পুরনো কর্মী, আলোচনা করেই দলে ফেরানোর সিদ্ধান্ত, মন্তব্য ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার। আইএসএফের প্রতিক্রিয়া এখনও মেলেনি।























