Fake Doctors: ভুয়ো ডাক্তার মামলায় বিধাননগর দক্ষিণ থানায় ৪টি ধারায় FIR
ABP Ananda LIVE: বিহারের ভুয়ো নথি দেখিয়ে এরাজ্যে রেজিস্ট্রেশন কর প্র্যাকটিস! কীভাবে নথি জালিয়াতি করে আসল রেজিস্ট্রেশন আদায়? ভুয়ো ডাক্তার মামলায় বিধাননগর দক্ষিণ থানায় ৪টি ধারায় FIR
আরও খবর...
অবশেষে হুগলিতে জনসভার অনুমতি পেল 'কালীঘাট তৃণমূল'
অবশেষে হুগলিতে জনসভার অনুমতি পেল 'কালীঘাট তৃণমূল'। আগামী ২৬ সেপ্টেম্বর শ্রীরামপুরে আদালত ময়দানে সভার অনুমতি পেল 'কালীঘাট তৃণমূল'। বিকাল ৪ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত সভার অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সর্বাধিক ১ হাজার কর্মী সমর্থক নিয়ে সভার অনুমতি আদালতের। অস্থায়ী মঞ্চ করা যাবে, শব্দ বিধি মানতে হবে, নির্দেশ আদালতের। 'কোনও মিছিল করা যাবে না, জিটি রোড আটকানো যাবে না'। সভা থেকে উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, নির্দেশ আদালতের। 'সভার ২ দিন আগে সন্ধে ৬ টার মধ্যে পুলিশের কাছে ১০ জন স্বেচ্ছাসেবকের নাম দেবে কালীঘাট তৃণমূল', নির্দেশ আদালতের। স্বেচ্ছাসেবকের নাম দিলেই তাঁকে গ্রেফতার করা হবে, আদালতে অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। জামিনের থাকা একজন ব্যক্তি (কল্যাণ বন্দ্যোপাধ্যায়) এই ধরনের অভিযোগ করতে পারে না, পাল্টা সওয়াল রাজ্যের।






















