এক্সপ্লোর

Birbhum: সিউড়িতে রোমহর্ষক ঘটনা! স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতির চেষ্টা ৬ দুষ্কৃতীর

বীরভূমের (Birbhum) সিউড়িতে (Suri) রোমহর্ষক ঘটনা। আজ সকালে একটি স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতির  চেষ্টা চালায় ৬ দুষ্কৃতী। শাটারের অ্যালার্ম বেজে ওঠায় আশপাশের লোকজন চলে আসেন। এরপর রাস্তা দিয়ে গুলি ছুড়তে ছুড়তে পালায় দুষ্কৃতীরা। তাদের ছোড়া গুলিতে আহত হন এক টোটোচালক। এখনও অধরা দুষ্কৃতীরা। ঠিক ক্রাইম থ্রিলার সিনেমার মতো! রাস্তা দিয়ে গুলি ছুড়তে ছুড়তে ছুটছে ৪ দুষ্কৃতী। পিছনে চিত্‍কার করতে করতে তাড়া করছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সাতসকালে আতঙ্কের এই দৃশ্যই দেখলেন সিউড়িবাসী। তবে সিনেমায় নয়, বাস্তবে। এদিন সকালে বীরভূমের সিউড়ির মসজিদ মোড় এলাকায় এক বেসরকারি স্বর্ণ ঋণদানকারী সংস্থার অফিসে হানা দেয় ৬ দুষ্কৃতী। অফিসের উল্টোদিকে ১০০ মিটারের মধ্যে সিউড়ি থানা। ২০০ মিটারের মধ্যে পুলিশ সুপার ও জেলাশাসকের দফতর। পুলিশ সূত্রে দাবি, এদিন সকাল ৮টা ৫-এ অফিস খোলার সময় দুষ্কৃতীরা আচমকা দোতলায় উঠে এসে ব্রাঞ্চ ম্যানেজার ও নিরস্ত্র নিরাপত্তারক্ষীদের মাথায় পিস্তল ধরে দ্রুত শাটার খুলতে বলে। শাটারের সঙ্গে অ্যালার্মের সংযোগ ছিল। এক নিরাপত্তারক্ষী বুদ্ধি করে এমনভাবে শাটার খোলেন যাতে অ্যালার্ম বেজে ওঠে।

নিরাপত্তারক্ষীদের দাবি, অ্যালার্ম বেজে উঠতেই এক দুষ্কৃতী বলে, ‘আজ হল না, চল পালাই।’ ওই স্বর্ণ ঋণদানকারী সংস্থার নিরাপত্তারক্ষী মিঠুন মণ্ডল জানিয়েছেন, ‘ওরা এক রক্ষীর কলার ধরে টানতে টানতে ওপরে উঠছিল। আমরা ভাবি, ওই রক্ষীর সঙ্গে কারও গন্ডগোল হয়েছে। তারপর ওপরে উঠে এসে আমাদের মাথায় পিস্তল ঠেকিয়ে শাটার খুলতে বলে।’

ভিডিও জেলার

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

সেরা শিরোনাম

News Live: রাজ্য পুলিশের STF-এর জালে দেবরাজ চক্রবর্তী
রাজ্য পুলিশের STF-এর জালে দেবরাজ চক্রবর্তী
Debraj Chakraborty Arrested: গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, খবর পেতেই উৎসব শুরু BJP কর্মীদের, ফাটানো হল বাজি, চলল মিষ্টিমুখও
গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, খবর পেতেই উৎসব শুরু BJP কর্মীদের, ফাটানো হল বাজি, চলল মিষ্টিমুখও
CM Suvendu Adhikari: মহিলাদের বিনামূল্যের সরকারি বাস পরিষেবা নিয়ে নতুন নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রীর, সঙ্গে রাখতে হবে এই কার্ড ?
মহিলাদের বিনামূল্যের সরকারি বাস পরিষেবা নিয়ে নতুন নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রীর, সঙ্গে রাখতে হবে এই কার্ড ?
News Live Update : অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget