Birbhum Bomb Recovered: সদাইপুরে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বম্ব ডিজপোজাল স্কোয়াড
বীরভূমের (Birbhum) সদাইপুরের সাহাপুর গ্রামে উদ্ধার হওয়া বোমা (Bomb) নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল স্কোয়াড। দুবরাজপুরের (Dubrajpur) প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ খুনের মামলায় মূল সাক্ষীর বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল সাহাপুর গ্রাম। গতকাল গ্রামে অভিযান চালিয়ে ৩০টা তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, সাহাপুর সংলগ্ন তুরুপগড়িহাট গ্রামে গতকাল এক ব্যক্তির বাড়িতে বোমা বিস্ফোরণ (Bomb Blast) হয়। সেই ঘটনায় অভিযুক্তদের খোঁজ চলছে।
তিনদিন পর ফের বাড়ল জ্বালানির দাম (Fuel Price)। লিটার প্রতি ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের (Petrol Price) দাম ১০১ টাকা ৭৪ পয়সা। লিটার প্রতি ২১ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের (Diesel Price) নতুন দাম হয়েছে ৯৩ টাকা ২ পয়সা। লাগামছাড়া পেট্রোলের দামে মাথায় হাত মধ্যবিত্তের।




















