BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ABP Ananda LIVE : আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' ।সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বেসরকারি হাসপাতালের বৈঠক হয়। কেন্দ্রীয় ওই স্বাস্থ্যবিমা প্রকল্পের পরিষেবা চালু থেকে সময়ে বিল পাওয়া, আয়ুষ্মান ভারতকে ঘিরে বিভিন্ন বিষয়ে সরকার ও হাসপাতালগুলির মধ্যে সমন্বয়ে জোর দেওয়া হয়েছে। আগামী ১৬ অগাস্ট থেকে ওই প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবায় জোর দিতে বললেন মুখ্যমন্ত্রী। বেসরকারি, সমাসসেবামূলক সংস্থা, রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সঙ্ঘের হাসপাতাল কর্তৃপক্ষদের সঙ্গে বৈঠক হয়। এছাড়াও ভিন রাজ্যের অভিজ্ঞতা থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পে বিল সময়ে না পাওয়ার বিষয়টিও তুলে ধরেন হাসপাতালের কর্তারা। সেটিতেও শুভেনদু ‘মুখ্যমন্ত্রীর গ্যারান্টি’ দাবি করে সময়ে বিল প্রদানের আশ্বাস দিয়েছেন বলেও খবর। বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম সহ পদস্থ স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।





















