Behala News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের | BJP Government
ABP Ananda Live: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের। ১২১ নম্বর ওয়ার্ডের বিজেপির মণ্ডল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। প্রোমোটারের কাজে বাধার অভিযোগ বিজেপির মণ্ডল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। প্রতিবাদ করলে বিজেপির প্রাক্তন মণ্ডল সম্পাদককে মারধরের অভিযোগ। বিজেপি মণ্ডল সভাপতির প্রতিক্রিয়া মেলেনি।
আগের সরকার থাকলে, তার বিরুদ্ধে মুখ খুললে প্রাণ চলে যেত: ঋতব্রত
'SIR -এ যে ২৭ লক্ষ মানুষের নাম বিচারাধীন রয়েছে সেই নিয়ে কথা বলতে চাই , চিঠি লিখেছিলাম মুখ্যমন্ত্রীকে। সেটাই আজ হয়েছে। আজ কথা হয়েছে। আগের সরকার থাকলে, তার বিরুদ্ধে মুখ খুললে প্রাণ চলে যেত। মুখ্যমন্ত্রীর সব কথার সঙ্গে এক মত নই আমরা, অনেক মতে অমিল হয়েছে আজও মিটিং-এ'। বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এজেন্ডায় SIR নিয়ে আলোচনা। নবান্নে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠক। গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, আখরুজ্জামান, জাভেদ খানরা।আজ দুপুরে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। নবান্নে চলে এই বৈঠক। বিধানসভা থেকে বৈঠকে যোগ দিতে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। নবান্নের বৈঠকে যোগ দিতে যান গোলাম রব্বানি, সাবিনা ইয়াসমিন, আখরুজ্জামান, জাভেদ খানরা। বৈঠক শেষে কী জানালেন ফিরহাদ হাকিম?






















