Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
ABP Ananda LIVE : GI ট্যাগপ্রাপ্ত তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ চালকে বিশ্বের বাজারে আরও ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার ও KRBL নামে একটি সংস্থা । সম্প্রতি দিল্লিতে গিয়ে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বিশ্বের অন্যতম বড় রাইস মিলার এবং বাসমতী চাল রপ্তানিকারক সংস্থা KRBL-এর সঙ্গে বৈঠক করেন । সেখানেই এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহ দেখায় সংস্থাটি । এরপরই পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক মানের রাইস মিল তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে । প্রাথমিকভাবে ঠিক হয়েছে, বর্ধমান ও উত্তর দিনাজপুরে দুটি রাইস মিল তৈরির উদ্যোগ নেওয়া হবে । এর জন্য প্রায় ১০ একর জমির প্রয়োজন । সেপ্টেম্বরে সংস্থার প্রতিনিধিদের রাজ্যে আসার কথা। তার আগেই সম্ভাব্য জমি খোঁজার কাজ শুরু করেছে কৃষি দফতর ।
আরও খবর...
CM Suvendu Adhikari: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর





















